মালদা

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রচারে পুরাতন মালদার গৌড়ভবনে হাজির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত দলীয় সংগঠনের পাশাপাশি জোর কদমে প্রচার প্রক্রিয়ায় নামতে চলেছে রাজ্য ও জেলা বিজেপি সংগঠন। এই উদ্দেশ্য নিয়ে বিজেপি সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এসে হাজির হন পুরাতন মালদার গৌড়ভবনে। এদিন তাকে স্থানীয় বিজেপি সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। 

        এবিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয় আশা করছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর উন্নয়ন মূলক প্রকল্পের কথা তুলে ধরে জনগণের কাছে যাওয়ায় হচ্ছে বিজেপির মূল উদ্দেশ্য। যদিও তিনি সমস্ত কিছুই বিজেপি সংগঠনের সাথে কথা বলে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/iHmsRc_TJQg